ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:    গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার অধীন সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সক্রিয় ও শক্তিশালী করতে নতুন করে এসব কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তারিখে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার (মন্তফা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটালীপাড়া উপজেলা ছাত্রদল শাখার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শাখার অধীনস্থ সব ইউনিয়ন ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
তবে নতুন কমিটি গঠনের নির্দিষ্ট সময়সূচি বা সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর তারিখ দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিটি ২৪ সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ। এরপর বিষয়টি সকলের নজরে আসে।
কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ বলেন, ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যেই কমিটিগুলো নতুন করে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের সক্রিয়, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও দলীয় কার্যক্রমকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি করা হবে। নতুন কমিটিগুলো দায়িত্ব নেওয়ার পর নিয়মিত সাংগঠনিক কর্মসূচি ও দলীয় কার্যক্রম আরও জোরদার হবে।
এদিকে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার পর নতুন নেতৃত্ব নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
উপজেলা ছাত্রদল সূত্র জানিয়েছে, ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন কমিটিগুলো গঠন করা হবে। তবে কবে নাগাদ এসব কমিটি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

Share this news as a Photo Card

17 October 2026

কক্সবাজারের রিসার্টে অগ্নিকান্ড:১০ পর্যটকের মৃত্যু,আহত-৭: ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬