ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
খলিফারহাট বাজারে সরকারি মার্কেট দখলের চেষ্টা বিএনপি নেতার

নূরুজ্জামান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৪৩ বার পঠিত

নূরুজ্জামান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার খলিফারহাট বাজারে একটি সরকারি মহিলা মার্কেট দখলের চেষ্টা করে স্থানীয় বিএনপি নেতা। মার্কেটটি স্থানীয় প্রশাসনকে ভেঙ্গে নেবার জন্য লিখিত আবেদনও করেছেন তারা। এ ঘটনায় মার্কেটের ওই জমির মালিকপক্ষ ও বাজার কমিটির সঙ্গে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
দ্বন্দ্বের কথা স্বীকার করে চরদুয়ানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ওই মহিলা মার্কেটটি চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু একটি পক্ষ মার্কেট ভেঙ্গে ফেলার জন্য উদ্যোগ নেয়ায় এলাকায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে। বাজারের স্বার্থে মহিলা মার্কেটটি চালু হওয়া অতীব জরুরী।
খলিফার হাট বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মৃধা বলেন, সম্প্রতি ব্যবসায়ীদের নিয়ে আমি মার্কেটটি সংস্কার করে বরাদ্দ দেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছি। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার চরদুয়ানি চেয়ারম্যানকে অবগত করেছেন মার্কেটটি সংস্কারের জন্য প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে উদ্যোগ নিয়ে বরাদ্দ দিয়েছেন। দ্বন্দ্বের জেরের কারণে সংস্কার কাজ থেমে রয়েছে। খলিফার হাট ব্যবসায়ীদের দাবি অনতিবিলম্বে মহিলা মার্কেটটি সংস্কার করে স্থানীয় উদ্যমী নারীদের নামে বরাদ্দ করে চালু করা হোক।
জমির মালিক কাঞ্চন আলী জানান, চরদুয়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ ওয়ারেচ মিয়ার উপস্থিতিতে খলিফারহাট বাজারে মহিলা মার্কেট করার জন্য জমি দান করেছি। পরবর্তীতে জমিটি স্থানীয় ব্যবসায়ী কাইয়ুম মাঝির কাছে বিক্রি করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চরদুয়ানি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মাঠেরখাল গ্রামের বিএনপি’র সহ-সভাপতি মোঃ কাইউম মাঝি এবং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর খলিফা সরকারি মহিলা মার্কেটের শাটার, দরজা সহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে তারা।
উল্লেখিত মালামাল উদ্ধারসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম মাঝি বলেন, আমি ২০২৩ সালে যে জমিতে মার্কেট আছে সেই জমি ক্রয় করেছি। এই জমিতে ২০০৩ সালে মহিলা মার্কেট করা হয়েছিলো। এখন পরিত্যক্ত অবস্থায় মার্কেটটি পড়ে থাকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছিলাম ভেঙে নেয়ার জন্য। একটা পক্ষ এখন চাচ্ছে মার্কেট সংস্কার করে পুনরায় চালু করতে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, মহিলা মার্কেট নিয়ে বর্তমানে আমার জানা নেই। বর্তমানে কি আছে বা নেই এটা দেখে শুনে আইনগত ব্যবস্থা নিবো।


















