ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

খান মিষ্টান্ন ভাণ্ডারের দই-কারখানায় অভিযান ও জরিমানা

মাসুদ রেজা, সিরাজগঞ্জ:   সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন নেই। কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারখানার ঠিকানা সঠিকভাবে হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ব্যবহৃত দুধ পরীক্ষা করা হলে দুধের মান সন্তোষজনক পাওয়া যায়।
তবে কারখানায় উৎপাদিত দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বাজারজাত করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

খান মিষ্টান্ন ভাণ্ডারের দই-কারখানায় অভিযান ও জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ১২:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬