ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণভোটের রায় উপেক্ষা: জাতির সঙ্গে প্রতারণা শিশির মনির….

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৩ বার পঠিত

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: গণভোটের ফলাফল উপেক্ষা করা হলে তা জাতির সঙ্গে চরম প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, যারা গণভোট মানবেন না, তারা মুনাফেকের শামিল।রোববার দুপুরে বগুড়ায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত জনরায় উপেক্ষা নয়-গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিশির মনির দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ ভোটের ভিত্তিতে সরকার গঠন করেছে। যদি সরকার সংখ্যাগরিষ্ঠতার যুক্তি দেখিয়ে গণভোটের এই বৃহত্তর জনমতকে অগ্রাহ্য করে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে -বলেন তিনি।তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারছে না এবং একটি অদৃশ্য শক্তির প্রভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদের ভেতরে-বাইরে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।আলোচনায় তিনি আরও বলেন, দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে সংবিধান একাধিকবার পরিবর্তনের ফলে জনগণ বিভ্রান্তির শিকার হয়েছে। বর্তমান প্রজন্মের আত্মত্যাগে নতুন সম্ভাবনার সৃষ্টি হলেও সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।ঐতিহাসিক প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাধিক বিষয় একত্রে গণভোটের মাধ্যমে অনুমোদন নিয়েছিলেন। সে দৃষ্টান্ত তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, তখন একাধিক বিষয়ে গণভোট হতে পারলে এখন চারটি প্রশ্নে সমস্যা কোথায়?বিএনপির উদ্দেশে তিনি বলেন, যে ভোটাররা আপনাদের ভোট দিয়েছেন, তারাই গণভোটেও ‘হ্যাঁ’ বলেছেন। তাহলে আপনারা কি নিজেদের ভোটারদের ওপরও আস্থা রাখতে পারছেন না?প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান ছাড়া উন্নয়নমূলক কাজ টেকসই হবে না। গণভোটের রায়কে সম্মান না জানালে সরকারের ভালো কাজও মূল্যায়ন পাবে না, যোগ করেন তিনি।সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবু, অ্যাডভোকেট সাকিল আহম্মেদ ও অ্যাডভোকেট আল-আমিনসহ অন্যরা।























