ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দুর্নীতিমুক্ত সমাজের ডাক
গণসংযোগে ভোটারদের পাশে এড: মিজানুর রহমান

আরিফ শেখ, গোপালগঞ্জ:
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৭৫ বার পঠিত

গোপালগঞ্জ–১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান প্রায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নির্বাচনী এলাকার গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
গণসংযোগকালে এডভোকেট মিজানুর রহমান ভোটারদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার গণসংযোগে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। ভোটারদের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তিনি এসব সমস্যা সমাধানে সংসদে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে তার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইতিবাচক ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়ে এডভোকেট মিজানুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা এবং তাদের আস্থা অর্জন করাই তার মূল লক্ষ্য।
আরও পড়ুন:


















