ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গণসংযোগ ও প্রচারণা সভায় বিএনপির শক্ত অবস্থান

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৫ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর: জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় বটতলা বাজারে এ সভার আয়োজন করা হয়।
প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম হোসেন নোমান উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি, সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা সেলিম মিয়া প্রমুখ।সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গণসংযোগ ও প্রচারণা সভায় বিএনপির শক্ত অবস্থান

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬