ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’

জাহিদ হাসান, (বান্দরবান)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ১১২ বার পঠিত

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস, লামার আয়োজনে ২৪ শে মার্চ লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে লামা উপজেলার সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মো: ইমতিয়াজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও অতিথিবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫