ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ: জনতার ক্ষোভে হাট ছাড়লো কসাই

আব্দুল হাননান, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৩৮ বার পঠিত

আব্দুল হাননান, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ উঠলে বিক্ষুব্ধ জনতার ক্ষোভে হাট ছাড়েন কসাই মিজান।
রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার খরনা হাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কসাইয়ের নাম মিজান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটের পাশেই মিজান একটি গাভী জবাই করছিল। এমন সময় কয়েকজন ক্রেতা ও হাটে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অভিযুক্ত কসাই গাভি জবাই করে পেটের বাচ্চাকে মাটির নিচে পুঁতে রেখেছে। ঘটনাটি হাটে ছড়িয়ে পরলে উপস্থিত লোকজন ক্ষোভে ফেটে পরে কসাই মিজানকে ধাওয়া দিলে কসাই মিজান হাট থেকে পালিয়ে যান।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, কসাই মিজান সম্পূর্ণ অমানবিক এবং বেআইনিভাবে দীর্ঘ দিন ধরেই লোক চক্ষুর অন্তরালে হাট-বাজারে অসুস্থ ও গর্ভবতী গাভী জবাই করে আসছিল। এমন ঘটনার প্রশাসনের কাছে শাস্তি দাবি জানাই।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নাই৷























