
মজনু মিয়া, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এখলাছুর রহমান পুটু ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা হোক।

মজনু মিয়া, গাইবান্ধা 












