ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ মজনু মিয়া.গাইবান্ধা প্রতিনিধিঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় গাইবান্ধায় সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গাইবান্ধা জেলা পরিষদ চত্বরের পুকুরে জেলা ক্রীড়া অফিস, গাইবান্ধার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ সময় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শহিদুজ্জামান শহীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা।
আয়োজকরা জানান, বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের সাঁতার শেখার সুযোগ সৃষ্টি এবং সম্ভাবনাময় সাঁতারুদের প্রতিভা বিকাশে সহায়তা করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬