ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ৮৭ বার পঠিত

পিরোজপুর অফিস ও নাজিরপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪জুন) সকাল সাড়ে এগারোটায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে ও দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম-আহবার মোঃ আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ রফিকুল ইসলাম ফরাজী, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য রাখেন। এবং আগামী পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করে সফলতার সাথে নিজের জীবন ও কলেজের মান উন্নয়ন করা যায় সে বিষয়ক কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের মধ্যে যেন শিক্ষার মান উন্নয়ন করতে পারে এবং কলেজের সকল ব্যবস্থা যেন উন্নয়ন হয় সে ব্যাপারে সকলের সতর্কতার সাথে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ করার কথা জানান তিনি। এছাড়াও তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, তোমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হতে হবে। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ বছর এই কলেজ থেকে ২২৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫