ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গাছবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৩ বার পঠিত
 অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারণা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৪টায় গাছবাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের লাল শিখা, ধোঁয়া আর মানুষের চিৎকারে স্হানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাজারের  ১২ দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন আব্বাস আলী জানান, বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার  দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এক ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী জানায়, আমার দোকানে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করার সামর্থ্য আমার নেই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুহূর্তেই মধ্যে আগুনে লেলিহান শিখা বাজারের ১২ টি দোকান পুড়ে গেল। আমরা চেষ্টা করেছি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি।
বোয়ালী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, আমি বাজারে আগুন  লাগার খবর শুনেই ঘটনাস্হলে এসেছি।  এসে দেখি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।  প্রাথমিকভাবে ক্ষতির পরিমান কোটি টাকা ধারনা করা হচ্ছে ।
ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান  ভিপি ইব্রাহিম বলেন, গাছবাড়ী বাজারে আগুনে পুড়ে দোকান মালিক ও দোকানদার উভয়ই ক্ষতি গ্রস্হ হয়েছে। সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করা প্রয়োজন। গাজীপুর ১ আসনে সংসদ সদস্য মজিবুর রহমান দোকান পুননির্মাণের জন্য প্রাথমিক ভাবে দোকান প্রতি পাঁচ হাজার টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করেছেন গাজীপুর-১ আসনের  সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্হানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংসদ সদস্য  মজিবুর রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাছবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬