গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে “একুশে পরিষদ নওগাঁ”-র মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ৪৭ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে নওগাঁর মুক্তির মোড় নওজোয়ান মাঠের গেটে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, মান্যবর উপদেষ্টা বিন আলী পিন্টু, নাইস পারভিন, কলেজ শিক্ষক সাকিরুল ইসলাম রাসেল সহ একুশে পরিষদ নওগাঁর সদস্যবৃন্দ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রায়হান আলম, সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ, সময় টিভির সাংবাদিক এম আর রকি সহ বিভিন্ন স্তরের গণমাধ্যম কর্মী। মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যক্তিবর্গরা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।




















