ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গাজীপুরে গণিত প্রি অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত

ইসমাইল মাস্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৪ বার পঠিত

ইসমাইল মাস্টার: “গণিতের ভয় করব জয়” এই স্লোগানকে সামনে রেখে এম এ বারী শিক্ষা পরিবারের আয়োজনে ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় হক কমিউনিটি সেন্টারে গণিত প্রি অলিম্পিয়াড উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: মোসাদ্দিকুর রহমান হাজী মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূঁইয়া।
এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক মো: ইসমাইল হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, এইচ এ কে একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়ামিন আলী, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সারোয়ার, গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,এম এ বারী ক্যাডেট একাডেমীর পরিচালক আব্দুল আলিম,এম এ মান্নাফ মেমোরিয়াল স্কুলের পরিচালক ফারজানা আক্তার, হাজী আহমদ আলী পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মইনুল ইসলাম দুলাল, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে গাজীপুর জেলা ও মহানগরীর শতাধিক বিদ্যালয়ের ৪৬৬ জন গণিত প্রি অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ও রানার্স আপ শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট, সনদপত্র ও গাণিতিক শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন, শিশুদের মেধা বিকাশে বিষয়ভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন ও পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে।
আরও পড়ুন:
ইসমাইল মাস্টার



















