ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ ৩

হাছিবুল হাছান হাছিব 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১২৯ বার পঠিত
গাজীপুর মহানগরের চৌরাস্তার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর চৌরাস্তা ডেগেরচালা হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন,স্থানীয় গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও ছেলে মইনুল ইসলাম (১২)। গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
স্থানিয়রা জানান, দু’তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন হারিস মিয়ার পরিবার। একটি রুমে শ্বশুর, শাশুড়ি ও তার শ্যালক থাকতেন। তারা দুজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। সকালে সেই রুমে বিস্ফোরণ হয়। এতে রুমটির দরজা জানালা ধ্বসে পড়ে। আগুন ধরে যায় তাদের তিন জনের শরীরে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হারিসের শরীরের ৮৮ শতাংশ, আয়েশার ৮০ শতাংশ ও মইনুলের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তিন জনকেই ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ ৩

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫