ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বার মৃত্যু

হাছিবুল হাছান হাছিব 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৭৭ বার পঠিত
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মাঝে পাঁচ মাসের অন্ত:স্বত্তা তাসলিমা আক্তার (৩০) মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। নিহত তাসলিমা আক্তার, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাসেম আলীর মেয়ে।
জিএমপির বাসন ওসি শাহীন খান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসকের বরাত দিয়ে জানান, গাজীপুরে বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ পাঁচজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে তাসলিমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ  মঙ্গলবার সকালে পাঁচ মাসের অন্ত:স্বত্তা তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, গত সোমবার  সকাল সোয়া ৯টার দিকে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে সিমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন পর্যন্ত এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বার মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫