ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুর শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা

হাছিবুল হাছান হাছিব
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৩৯ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে গলাকেটে হত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের কামরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ নাদিরা আক্তার (২৬) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের মো. আমিনুল ইসলামের স্ত্রী। তিনি জনৈক কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত আমিনুল ইসলাম (৪০) একই উপজেলার মো. ফখরুদ্দিনের ছেলে।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে মেয়ের জামাই আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলে আপনার মেয়েকে মেরে ফেলছি। আপনি এসে লাশ নিয়ে যান। এই কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আমি কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর মেয়ের নম্বরে ফোন করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
নিহত গৃহবধূর ছোটভাই রাজিব মিয়া জানান , আমি আর আমার বোন একই বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করি। আপা নিচতলায় আমি দোতলায় বাস করি। সকাল সাড়ে ৭টার দিকে আমি কর্মস্থলে যাই। তখন বোনের ঘরের দরজায় তালাবদ্ধ দেখতে পাই। বেলা ১১টার কিছু সময় পর বাবা ফোন করে ঘটনার বিস্তারিত জানায়। আমি দ্রুত সময়ের মধ্যে বাসায় ফিরে দেখি বোনের ঘর তালাবদ্ধ। এরপর ঘরের তালা ভেঙে বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই।আপাকে বিয়ে করার আগেও সে আরেকটা বিয়ে করে। সেই বউকেও হত্যার পর জেল খেটেছে। বিয়ের পর বিষয়টি জানতে পারি। আপাকে বিয়ে দেওয়ার পর থেকে খুবই নির্যাতন করতেন।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:


















