ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

মোঃ জাফর ইকবাল (গোবিন্দগঞ্জ) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ৮৩ বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের বিরুদ্ধে পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী।
গত রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাঁসিতলা ও চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউও) রাকিবুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদ, পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই)  হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোবিন্দগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫