ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গোয়ালন্দে প্রকাশ্যে কুপিয়ে জখম করায় আটক -৩

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১২২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রোববার ভোরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকা থেকে দুই ভাই মিজান মোল্লা (৪৫) ও নাজমুল মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করে। তারা গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মৃত সাত্তার মোল্লার ছেলে। তাদের স্বীকারোক্তিতে পুলিশ হামলায় ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করেছে।
এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকা থেকে মো. রিয়াজ (২৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার জুড়ার মোল্লার পাড়ার জনৈক বাবলুর বাড়ির ভাড়াটিয়া মো. লিটনের ছেলে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সকালে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন লোটাস কলেজিয়েট স্কুলের সামনে মাসুদ সরদার (৩২) নামের এক যুবকের ওপর হামলা করে। গ্রেপ্তারকৃতরা ধারালো চাপাতি দিয়ে মাসুদের গলার পাশে ঘারে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। আর্ত রক্ষায় প্রথমে লোটাস কলেজিয়েট স্কুলের ভিতর প্রবেশ করে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাত্ব জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাসুদ সরদার গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ইবাদালী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে। এ ঘটনায় মাসুদের ভাই বাদী হয়ে পরদিন গোয়ালন্দ ঘাট থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী ও হামলার শিকার মাসুদ সরদার দৌলতদিয়া ঘাটে পরিবহন পারাপার শ্রমিক হিসেবে কাজ করেন। মাত্র ৫০ টাকার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরী হয়। এ বিরোধের কয়েকদিনের মধ্যে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের পর মাত্র তিন দিনের মধ্যে ঘটনার সাথে জড়িত তিনজনকেই পুলিশ গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন:



















