ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
গৌরীপুরে ফসলি জমি খুঁড়ে বালু উত্তোলন

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫০ বার পঠিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। একটি নির্মাণাধীন ব্রিজের কাজের জন্যে ঠিকাদার এই বালু লুটপাট চালাচ্ছেন বলে জানা গেছে।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। সেই ব্রিজের কাজের প্রয়োজনীয় মাঠি দিয়ে বরাট করার কথা থাকলেও ঠিকাদার সুবিধামতো রাস্তার পাশের ফসলি জমি থেকেই বালু উত্তোলন করছেন। বড় গর্ত করে বালু তুলে নেওয়ায় পাশের আবাদি জমিগুলো এখন ধসের ঝুঁকিতে পড়েছে।
জানা যায়, বালু উত্তোলিত ওই জমির মালিক স্থানীয় মো. আসাদ মিয়া। ফসলি জমি থেকে কেন বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমার জমি থেকে আমি বালু টাকার বিনিময়ে বিক্রি করতেছি।
তবে স্থানীয়দের অভিযোগ, আর্থিক লাভের আশায় ঠিকাদারের সাথে যোগসাজগে এই অবৈধ বালু উত্তোলন চলছে।
নির্মাণাধীন ব্রিজের ঠিকাদার সাইফুল ইসলাম জানান, “লোকাল মাটি দেওয়ার নিয়ম এখন আমি যা পাচ্ছি তাই দিচ্ছি। জমির মালিকের থেকে বালু-মাটি আমি কিনে নিচ্ছি।”
এব্যাপারে জানতে স্থানীয় ইউপি সদস্য মো. সুবুর মিয়া জানান, “আমি বালু উত্তোলনের জন্যে না করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। বালু উত্তোলনের জন্যে আশেপাশের জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জায়েদুর রহমান জানান, আমি এব্যাপারে কিছু জানিনা তাই কোন মন্তব্য করতে পারছিনা।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, “বিষয়টি জানার পর এসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”



















