ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৯ বার পঠিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ):  ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন| বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী তেলাপিয়া মাছ বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়| এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
দুপুরে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে| এ সময় ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বেলা ১১টা ৫ মিনিটে স্থানীয়রা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন| এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়|
খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়| পরে ১১টা ২৯ মিনিটে মহাসড়কে যান চলাচল ¯^াভাবিক হয়|
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন| সড়ক অবরোধের বিষয়টি অ¯^ীকার করে তিনি জানান, দুর্ঘটনার পর উৎসুক জনতার কারণে সাময়িকভাবে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়|

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬