ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঘুমধুম সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

কক্সবাজারের উখিয়া লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্যরা ১০ ও ১১ অক্টোবর রাতে এসব অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, ১০ অক্টোবর রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইসলাম ও মোঃ মুজিবুল্লাহ নামের দুই রোহিঙ্গা তরুণকে আটক করে। পরবর্তীতে ১১ অক্টোবর ভোরে বাইশফাঁড়ী বিওপির অপর একটি টহলদল সীমান্তবর্তী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দ করার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন আবু সাইদ মিয়া

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ঘুমধুম সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬