ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বগুড়ায় আমরুল ইউনিয়ন ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত

‎আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):    ‎শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক কর্মী সভা সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় নগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
‎‎আলহাজ্ব মোজাফ্ফর রহমান জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শাজাহানপুর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল জাহিদ। কর্মী সভাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মানিকুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
‎সভায় বক্তারা জাতীয়তাবাদী আদর্শকে বেগবান করা এবং দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাদিবুর রহমান নাফিস সাকিদার।
‎‎কর্মী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রশিদ হাবিব, আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা এবং আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মসিউর রহমান বাবু।
‎‎বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মানিক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আতিকুজ্জামান আতিক, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি রাশেদুল ইসলাম এবং ইউনিয়ন কোকো পরিষদের সভাপতি খোরশেদ আলম বিপুল।
‎‎সভার শেষ অংশে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোজাফফর রহমানকে সভাপতি, মাওলানা আকরাম হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা শাহ আলমকে সদস্য সচিব, মাওলানা আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা মোখলেসুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক করে আমরুল ইউনিয়ন ওলামা দলের ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

10 October 2026

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলি কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বগুড়ায় আমরুল ইউনিয়ন ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬