ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির সমাবেশে নির্বাচনী তফসিল ঘোষণা

‎
‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ও সমাবেশ শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার দোকান মালিক সমিতি আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন জসিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন। ‎অনুষ্ঠান শুরুতে নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দদের সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

নির্বাচনী তফসিল ঘোষণা করেন নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও নাঙ্গলকোট উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী।

নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতি নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, গ্রহণ ও জমদান ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত, মনোনয়ন পত্র বাছাই ১৮ অক্টোবর, প্রত্যাহার ২০ অক্টোবর, আপিল ২১ অক্টোবর, শুনানি ২২ অক্টোবর, প্রতিক বরাদ্দ ২৩ অক্টোবর, নির্বাচনী প্রচারণা ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
‎
‎নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতি সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন ও নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার মাঈন উদ্দিন বাহারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, দোকান মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক।
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, সদস্য সচিব এম আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, পৌরসভা যুবদল সাবেক আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল প্রমুখ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

বগুড়ায় আমরুল ইউনিয়ন ওলামা দলের কর্মী সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির সমাবেশে নির্বাচনী তফসিল ঘোষণা

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬