ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুইটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ যুবদলের : ৭ গ্রামের ১৫ হাজার মানুষের ভোগান্তি লাঘব

হাসান মামুন, দক্ষিণাঞ্চল প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৭৫ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘ ছয় বছর ধরে ভাঙা অবস্থায় থাকা দুইটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে যুবদল। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর নির্মিত এই দুইটি ব্রিজের ফলে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ব্রিজ দুইটি পুনর্নির্মাণ না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি স্থানীয় যুবদল নেতাকর্মীদের নজরে এলে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খানের নিজ অর্থায়নে ও যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ব্রিজ দুইটি নির্মাণ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রিজ দুইটির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, ধনীসাফা ইউনিয়নের আলগীপাতাকাটা খালের ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য এবং মিরুখালী ইউনিয়নের বাদুরা খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ দুইটি দীর্ঘদিন ভাঙা থাকায় স্কুল, মাদ্রাসা, বাজার ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন।
এ বিষয়ে এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুইটি ভেঙে যাওয়ার ফলে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সুবিধার্থে আমরা নিজেদের উদ্যোগে ব্রিজ দুইটি নির্মাণ করেছি। যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়।
এ বিষয়ে এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুইটি ভেঙে যাওয়ার ফলে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সুবিধার্থে আমরা নিজেদের উদ্যোগে ব্রিজ দুইটি নির্মাণ করেছি। যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়।
আরও পড়ুন:



















