ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
চকরিয়া থানা পুলিশের অভিযানে হত্যার মামলার ১ জন আসামী গ্রেফতার

মোঃ আরফাতুল ইসলাম সানি, (চকরিয়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১২৬ বার পঠিত

রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় আসামী মোহাম্মদ মামুন (৩০), নুরুল আবছার, সাং- বটতলী, ১নং ওয়ার্ড, ইউনিয়ন- কোনাখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার তার স্ত্রী’র ১ম স্বামীর ঘরের সন্তান ভিকটিম মনির হাসান আবির’কে পানিতে চুবিতে হত্যা করে চকরিয়া পৌরসভাস্থ ভরামুহুরী এলাকার খোদারকুম পুকুরের ঘাটলার সিড়ির নিচে লাশ গুম করে রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনায় চকরিয়া থানার মামলা নং-৪৪, তারিখ- ৩০/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ সনজীব কুমার পাল, এসআই(নিঃ)/ রাজীব কুমার সাহা, সঙ্গীয় ফোর্সসহ উক্ত মামলার মূল আসামী মোহাম্মদ মামুন’কে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত আসামীকে গত ০৯/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকার সময় চকরিয়া থানাধীন বিএমচর ইউপিস্থ ছৈনাম্মারঘোনা সাকিনের ছৈনাম্মারঘোনা বাজার সংলগ্ন চকরিয়া টু পেকুয়াগামী পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
আরও পড়ুন:



















