ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
চট্রগ্রাম-কক্মসবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে চকরিয়া উপজেলা জামায়াতের মানববন্ধন

মোঃ আরফাতুল ইসলাম , চকরিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৭৬ বার পঠিত

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর২টায় হারবাং মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামী চট্রগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬লেনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ,হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদেরসহ হারবাং-বরইতলীর শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে । কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে । সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন:


















