চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু জব্দ

- সর্বশেষ পরিমার্জন: ১০:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৬৪ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি।

















