ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চাটখিলে বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৬৩ বার পঠিত

চাটখিল পৌর শহরের ৬নং ওয়ার্ডের মালেক চৌধুরীর বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এই ব্যাপারে মামুন হোসেন এর স্ত্রী মাকছুদা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে ৫ জন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার রাতে পাশ্ববর্তী ভূইয়া বাড়ির মোঃ হানিফ, ভবন ভূইয়া, আরিফ হোসেন, রাহাত ও ইসমাইল হোসেন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন রাত ৮ টার সময় অতর্কিতভাবে হামলা চালিয়ে দু’জন কে আহত করে। আহতরা হচ্ছে সৈয়দ আহমেদ এর স্ত্রী লাইলী আক্তার ও শরিফ আল মামুন। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসত ঘরে হামলা করে ৪টি গ্রিল, বিটবিল ড্রাম ৮৫টি, সিমেন্টের পিলার ১৫০টি ও ১৯ বান্ডেল টিন লুটপাট করে নিয়ে যায়। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

এই বিষয়ে প্রতিপক্ষের ভবন ভূইয়া’র সাথে যোগাযোগ করলে তিনি লুটপাটের কথা অস্বীকার করে পাল্টা তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করেন।
চাটখিল থানার এস আই আমিনুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি তদন্ত চলছে। চাটখিলে হামলা, মারধর লুটপাটের অভিযোগ চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী পালের বাড়িতে একই বাড়ির প্রতিপক্ষের হামলায় নারী সহ ৩ জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে পালের বাড়ির আনোয়ার হোসেন বাদী হয়ে ৪ জন সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলশ্রী পালের বাড়ির জহিরুল ইসলাম, দিদার হোসেন, জিসান ও মাহাদী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন গত মঙ্গলবার দুপুরে ঐ বাড়ির তাজুল ইসলাম ও তার স্ত্রী লাখি আক্তার কে মারধর করে আহত করে। এসময় সন্ত্রাসীরা লাখি আক্তারের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের শোর চিৎকারে তার বড় ভাই আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করে তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। আনোয়ার অভিযোগ করে বলেন তাদের উপরে দফায় দফায় হামলা করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।চাটখিল থানার ডিউটি অফিসার এস আই আবদুল কুদ্দুস এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

চাটখিলে বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫