ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চাটখিলে বিএনপি’র প্রার্থীর নির্বাচনি জনসভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৪১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকনের সমর্থনে এক নির্বাচনী জনসভা গত শনিবার বিকেলে পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। সভায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ, কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ পলাশ, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, যুগ্ন আহবায়ক শাহজাহান রানা, গোলাম মোস্তফা ভূঁইয়া, পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সহেল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমূখ।
ব্যারিষ্টার খোকন তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের চাহিদা অনুযায়ী সকল সমস্যা সমাধান করা হবে। কোন সন্ত্রাস চাঁদাবাজ প্রশ্রয় দেওয়া হবে না। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

চাটখিলে বিএনপি’র প্রার্থীর নির্বাচনি জনসভা

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬