চাটখিলে মসজিদের ইমামের উপর সন্ত্রাসী হামলা-থানায় অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি আবদুল হান্নান (৫০) গত শুক্রবার বিকেলে আছরের নামাজের আগে তার ৩/৪ জন সহযোগী নিয়ে মসজিদের ইমামের কক্ষে ঢুকে তাকে মারধর, আসবাবপত্র ভাংচুর ও তার দুইটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়| এ ব্যাপারে মাওলানা সফিকুল ইসলাম বাদী হয়ে আবদুল হান্নান সহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগে জানা যায়, মসজিদের হিসাব নিকাশ সঠিকভাবে না দেওয়ায় এবং মসজিদের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে তাকে মসজিদ কমিটির সেক্রেটারী থেকে অব্যাহতি দেওয়া হয়| এই বিষয়ে তিনি ইমামের উপর ক্ষিপ্ত হয়ে ইমামকে হেনস্তা করার পায়তারা করে আসছিল| এরই ধারাবাহিকতায় গত শনিবার আসরের নামাজের পূর্বে অভিযুক্ত আব্দুল হান্নান ও তার সহযোগীরা ইমামের কক্ষে ঢুকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মাওলানা সাইফুল ইসলাম কে মারধর করে| তারা মসজিদের টেবিল ফ্যান দিয়ে ইমামের মাথায় ও শরীরে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে| এসময় তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে|
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল হান্নান ঐ মসজিদের সাবেক সেক্রেটারি ছিলেন| দায়িত্ব পালনকালে মসজিদের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল| ইমামের কাছে সেই হিসাব ও নথিপত্র গচ্ছিত থাকায় তার ওপর এই আক্রোশ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়| হামলার সময় ইমামের দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে| এ ঘটনায় এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে|
এই ব্যাপারে অভিযুক্ত আবদুল হান্নানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন|
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফ এর সাথে গতকাল রোববার দুপুরে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে|


















