ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শ্রীপুরে জোরপূর্বক এতিম প্রতিবন্ধীর জমি দখল, থানায় অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:   গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা মাধখলা এলাকায় এক এতিম ও প্রতিবন্ধী ব্যক্তির জমি জোরপূর্বক দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ভূমিদস্যু, আওয়ামী লীগের নেতা মেহেদী হাসান বাবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন নিরাপত্তা চেয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,আরিফ হোসেনের পিতা আমির উদ্দিন ১৯৯৯ সালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে আমির উদ্দিন পৃথিবীতে রেখে যান, দুই ছেলে আশিক ও আরিফ কে।
আরিফ একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায়, তারই আপন ফুফাতো ভাই শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মেহদী হাসান বাবুল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত এই জমিটি জোরপূর্বক ভোগদখল  করে আসছে।
ভুক্তভোগী আরিফ গণমাধ্যমকে বলেন,আমরা সাধারণ মানুষ,আমি এবং আমার ভাই বাবার সম্পত্তি ভোগ দখলের জন্য গেলে আমার আপন ফুফাতো ভাই মেহেদী হাসান বাবুল সহ তার পরিবারের লোকজন নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে এবং আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে। আমি এবং আমার ভাই জমিতে প্রবেশ করতে গেলে বাধা সহ, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী জানান, আমি একজন এতিম ও প্রতিবন্ধী মানুষ। আমার বাবার রেখে যাওয়া জমি জোড় পূর্বক তাঁরা বেদখল করে আসছে,স্থানীয় ভাবে অনেকবার তাদেরকে ডাকার পরেও তারা কোন মীমাংসায় আসেনি। আমি আমার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি যাতে ফিরে পাই এবং আমার পরিবারের নিরাপত্তা চেয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে জোরপূর্বক এতিম প্রতিবন্ধীর জমি দখল, থানায় অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬