চাটখিল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৬১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, চাটখিল উপজেলা বিএনপি’র সদস্য সচিব ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ ভূঁইয়া (জিএস ফরিদ) চাটখিল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঢ্য, চাটখিল পৌরসভা জেএসডি’র সাধারণ সম্পাদক ফিরোজ আলম, চাটখিল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ নুর হোসাইন রিয়াজ, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসেন বিএসসি, নির্বাহী সদস্য দীন মোহাম্মদ, সাইদ মোহাম্মদ তুষার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আমি আশা করব চাটখিলে কর্মরত সাংবাদিকরা তাদের কর্মদক্ষতার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে বস্তুনিরপেক্ষতা বজায় রেখে তাদের সংবাদ পরিবেশন করবেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ হাবিবুর রহমান প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে চাটখিলবাসীর কল্যাণে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, প্রেসক্লাবের পক্ষ থেকে সবসময় জনগণের কল্যানে কাজ করতে আপনাদেরকে সহযোগিতা করে যাব।
পরে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন হাসান।


















