ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চামড়া নিয়ে লোকসানের শঙ্কায় এবারও হতাশ ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / ৮১ বার পঠিত

কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবারও হতাশা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়েও কমে বিকোচ্ছে গরু ও ছাগলের চামড়া। দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গতবারের চেয়ে এবার ৫ টাকা বাড়িয়ে ৬০-৬৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে তার প্রভাব পড়েনি বাস্তবে। কোথাও কোথাও আগের বারের মতো এবারও কম দামে গরুর চামড়া বিক্রি করতে হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কেউ কেউ বলছেন, চামড়া বিক্রি হয়েছে গতবারের মতোই ৫৫ থেকে ৬০ টাকায়। কিছু কিছু ক্ষেত্রে বর্গফুটের হিসাবে চামড়ার দাম আরও কম পড়েছে।

গত ২৬ মে কোরবানি পশুর চামড়ার এই দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০-৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। ঢাকার বাইরের গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা।

এছাড়া ঢাকায় কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২২-২৭ টাকা এবং বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এ ব্যাপারে ট্যানারি পরিচালক ও এজেন্টরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় লবণ দেওয়া প্রস্তুতকৃত চামড়ার দাম নির্ধারণ করেছে। অনেক ক্ষেত্রে ট্যানারি থেকে কাঁচা চামড়া কেনায় দাম কম পড়েছে।

তবে ৭০০ থেকে ৯০০ টাকায় সব চামড়া কেনা হয়েছে; এমন তথ্য ভুল দাবি করেছেন তারা। অনেক ভালো মানের চামড়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়ও কেনা হয়েছে বলে জানান ট্যানারি সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চামড়া নিয়ে লোকসানের শঙ্কায় এবারও হতাশ ব্যবসায়ীরা

সর্বশেষ পরিমার্জন: ০২:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫