ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
দুই লেনের সড়ক চার লেনে উন্নয়নের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

মোঃ রায়হান মাহামুদ:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১০৬ বার পঠিত

টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান, গাজীপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খান মাসুদ, কালীগঞ্জ উপজেলা শাখার আমির হাজী আফতাব উদ্দিন, কালীগঞ্জ পৌর শাখার আমির মাওলানা আমিমুল এহসান, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ হুমায়ুন কবির বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল দুই লেনের সরু রাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রায় সময়ই সড়কটিতে যানবাহনের ত্রুটিসহ বিভিন্ন কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। জনদুর্ভোগ লাঘব এবং যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত করার লক্ষ্যে টঙ্গী স্টেশন রোড হতে পূবাইল-কালীগঞ্জ হয়ে ঘোড়াশাল পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার জন্য আমরা অর্ন্তবর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। অর্ন্তবর্তী সরকার যদি সরকার যদি এই সড়কটি চার লেনে উন্নীত না করে তাহলে জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে।
আরও পড়ুন:



















