ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চিলমারীতে নূরানী অ্যাসোসিয়েশনের বৃত্তি সংবর্ধনা

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ৩৫ বার পঠিত
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন” কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ইসলামী স্কুল চিলমারী মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী স্কুল চিলমারীর স্থায়ী কমিটির সদস্য মাওলানা নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী স্কুল চিলমারীর পরিচালক ও পার্টনার হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আরিফুল হাসান এবং আখতারুজ্জামান। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ ৩২ জন এবং ট্যালেন্টপুলে উত্তীর্ণ ১৮ জনসহ মোট ৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে সভাপতি, অতিথিবৃন্দ ও শিক্ষকরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর জন্য দোয়া করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিলমারীতে নূরানী অ্যাসোসিয়েশনের বৃত্তি সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬