ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
চিলমারীতে নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে মতবিনিময় সভা

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৫ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ ফেব্রুয়ারি) বুধবার বিকেল ৫টায় জেলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে চিলমারীর রমনা নৌ-বন্দর ফেরিঘাটে জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় জনসাধারণ নৌ পুলিশের জনবল বৃদ্ধি, নৌ পুলিশের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন করে পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদল কে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করেন।
বিনিময় সভায় উপস্থিত ছিলেন,জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন ,উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। সেই সাথে তিনি অত্র চিলমারী উপজেলার স্থানীয় এলাকাবাসীর সহাযোগীতা কামনা করেন। সকলের সহযোগীতায় এই অপ্রত্যাশিত ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে সকলকে একাগ্রচিত্তে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে মর্মে জানান।
এছাড়াও জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক, ভবিষ্যতে চিলমারী ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন জনসাধারণ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব,জনগণ যদি আমাদের সহায়তা করে তাহলে ব্রহ্মপুত্র নদে আর কোন ডাকাতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) জনাব মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুজ কুমার বসাক, ডিআইও-১ জনাব মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম, ইনচার্জ চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি জনাব মোঃ ইমতিয়াজ কবির, সাবেক,সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি জনাব মোঃ মতিন শিরিন সরকার, সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা জনাব মোঃ আব্দুর রহমান সহ চিলমারী উপজেলার সম্মানিত নাগরিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:


















