ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চিলমারীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের

মোঃ রুবেল মিয়া চিলমারী,কুড়িগ্রাম 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৭৫ বার পঠিত

বাবার সাথে মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া

যুবকের মরদেহ দুই ঘন্টা পর মাঝ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ও কড়াইবরিশাল এলাকার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে।নিহত ওই যুবকের নাম লিটন মিয়া ওরফে মিঠু(১৮)। সে রমনা ব্যাপারীপাড়া এলাকার জেলে সুন্দর আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া এলাকার জেলে সুন্দর আলী নিয়মিত ব্রহ্মপুত্র নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

প্রতিদিনেরমতো সোমবার রাত ৩টায় বাবার সাথে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায় লিটন মিয়া মিঠু। নৌকা থেকে জাল টানার এক পর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জালের রশি পায়ে জড়িয়ে মাঝ নদীতে পড়ে নিখোজ হয়ে যায় মিঠু। পরে

সুন্দর আলীর ডাক চিৎকারে নদীতে মাছ ধরতে থাকা অন্যান্য জেলেরা ছুটে আসে এবং মিঠুকে খুঁজতে শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর দেড়টায় তার  মরদেহ উদ্ধার করে তারা।

রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান স্বপন জানান,প্রতিদিনের

ন্যায় আজও পিতার সাথে মাছ ধরতে গিয়েছিল লিটন। নৌকা থেকে জাল টানতে গিয়ে জালের রশি পায়ে জড়িয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয় সে। নদীতে থাকা অন্যান্য জেলেরা দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিলমারীতে বাবার সাথে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ছেলের

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫