ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের হানা

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৬০ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দলিল রেজিস্ট্রার, তল্লাশি ও নকল উত্তোলন সহ বিভিন্ন কাজে অনিয়ম দূর্নীতির অভিযোগে সকাল থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল।
অভিযানকালে অফিসের বিভিন্ন নথিপত্র, রেজিস্টার কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করা হয়। নানান অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. সাইফুর রহমান জানান, “দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনই কিছু বলা সম্ভব নয়।”
অভিযান চলাকালে সাব-রেজিস্ট্রার খালেদা বেগম জানান, “আমি চলতি সপ্তাহে চুনারুঘাটে যোগদান করেছি। পূর্বের কর্মকর্তার সময় দুদকে একটি অভিযোগ করা হয়েছিল, সে বিষয়ে দুদক তদন্তে এসেছে। আমার অফিসে কোনো অনিয়ম-দুর্নীতি হলে আমাকে তাৎক্ষণিক জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হয়রানিমুক্ত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয়দের মধ্যে দুদকের এই অভিযানকে ঘিরে আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনেকেই দুদকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অফিসে স্বচ্ছতা ফিরবে
আরও পড়ুন:


















