চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করলেন রবিউল আউয়াল

- সর্বশেষ পরিমার্জন: ০২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৪ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন রবিউল আউয়াল রবি। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে তিনি কিছুদিন সাময়িকভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন শেষে পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে জিনদপুর ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রমে ফিরে এলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান রবিউল আউয়াল রবি বলেন, জিনদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থে কাজ করাই তার প্রধান লক্ষ্য। তিনি সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
পুনরায় দায়িত্ব গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জিনদপুর ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয়রা জানান, রবিউল আউয়াল রবি দায়িত্বে থাকাকালে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। পুনরায় দায়িত্ব গ্রহণের ফলে ইউনিয়নের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও সুচারুভাবে বাস্তবায়িত হবে বলে তারা প্রত্যাশা করেন।


















