ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ছাত্রদলের ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পঠিত
মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীতে ছাত্রদলের উদ্যোগে ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) বাঁশখালী উপজেলার এসকেবি কনভেনশন হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “আমাদের আচরণ, কথা ও কর্মের মাধ্যমেই মানুষ বিএনপিকে মূল্যায়ন করবে। তাই প্রতিটি নেতা-কর্মীকে হতে হবে সৎ, আদর্শবান, ত্যাগী এবং সবসময় জনগণের পাশে থাকা রাজনৈতিক কর্মী।”
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটময় সময় অতিক্রম করছে। গণতন্ত্র সংকুচিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, অর্থনীতি চাপে রয়েছে, বেকারত্ব বেড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। দেশ গড়ার এই পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতৃত্বের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিএনপি একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক দেশ গড়ার পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে—শিক্ষার উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পরিবার গঠনে ফ্যামিলি কার্ড প্রণয়ন,কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড চালু, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ, ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ সকল ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এবং ক্রীড়া উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদুল ইসলামের সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তাজকিয়া রহমান বাবর প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ মারুফ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মইনুল হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আয়াছ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাইদুল ওয়াদুদ জিসান, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, ইসলামিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মারুফ, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাত্রদলের ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬