ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর, (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৬৪ বার পঠিত

মোঃ মাসুম মুন্সী, মুরাদনগর, (কুমিল্লা): কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদল ও এর অধিনস্থ সকল কলেজ শাখা ছাত্রদল নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন মুরাদনগর উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হেলাল তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহসিন ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ্ আজিজ সরকার মুন্না, সাগর হোসেন, মীর জাহিদ হাসান সম্রাট, সদস্য আনোয়ার হোসেন, আলামিন, শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক ছাইফুল ইসলাম, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি তামিম হাসান, সাধারন সম্পাদক সাইদুল হাসান, বদিউল আলম বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি নোমান আহমেদ আসিফ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক আহসানুল হক, জাহাপুর কমলাকান্ত একাডেমি ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আরফিন, বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক আবু সাত্তার, কোড়েরপাড় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিব হাসানসহ অসংখ্য নেতা-কর্মী।



















