ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ছাত্রভঙ্গ হল ঢাকা কলেজে শিক্ষার্থীরা পুলিশের ধাওয়ায়

আবু সাঈদ তুষার
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৫৯ বার পঠিত

ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফের সংঘটিত হওয়া ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ১৫ই এপ্রিল (২০২৫) মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা কলেজ থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। মিছিলটি টিচার্স ট্রেনিং কলেজের সামনে নিউমার্কেট এলাকায় প্রবেশ করলে নিউমার্কেট থানা পুলিশ তাদের আটকে দেয়।
প্রত্যক্ষভাবে দেখা গেছে, কলেজের পার্শ্ববর্তী গলি থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির সংঘর্ষের সময় আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে তারা বিচার চাই স্লোগান দিয়ে সিটি কলেজের দিকে এগিয়ে যেতে চাইলে টিচার্স ট্রেনিং কলেজের সামনে দাঁড়িয়ে থাকা নিউমার্কেট থানা পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা কলেজের ভেতর থেকে শিক্ষকরাও বেরিয়ে এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায়।
আজ দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১২টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ (এসি) বলেন, পুনরায় যেন শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ান সে বিষয়ে আমাদের চেষ্টার অব্যাহত রয়েছে। এখনো বেশ কিছু শিক্ষার্থী বাইরে বেরিয়ে ছিল তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজ থেকে শিক্ষকরাও এসেছিলেন। আমাদের সতর্ক অবস্থান নিয়েছি চারপাশে, তাই কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই।
আরও পড়ুন:


















