ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৯ বার পঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির সভাপতি শেখ তাজ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা ও চেয়ারম্যান শামীম আহমেদ এর পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সভাপতি আবুল হোসেন প্রধান।জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান। বরেন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।
কয়েকজন অভিভাবক জানান, এ ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে প্রতিবছরই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।দৌড়, হাই জাম্প, লংজাম্প, অংক দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, মোরগ লড়াই, গোল নিক্ষেপ, বলিবল, বাস্কেট বল,সহ ৫০ টি ইভেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬