ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

ছেলের এলোপাথাড়ি কোদালের আঘাতে বাবার মৃত্যু   

মোঃ ফজলুল কবির গামা 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৩৪ বার পঠিত
ঝিনাইদহে ছেলের কোদালের কোপে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় ভাবে জানা যায়, (১৬ই জুন সোমবার) সকাল ১১ টার সময় ঝিনাইদহ জেলার গান্না ইউনিয়ন শংকরপুর গ্রামে পিতা-পুত্র মাঠে কাজ করতে যায়। পিতা শাহাদাৎ হোসেন (৬৫) ও ছেলে ফয়সাল (২৫) কাজ করা অবস্থায় পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি চলতে থাকে।
কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে ধারালো কোদাল নিয়ে বাবার দিকে এগিয়ে যায় এবং বাবার মাথা ও ঘাড়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ পিতা মাঠে কাজের স্থানে মাটিতে লুটিয়ে পড়ে। মাঠেই তার মৃত্যু হয়।
বৃদ্ধের মৃত্যুর সংবাদ শুনতে পেরে এলাকাবাসী ছুটে আসে।এলাকাবাসী ছুটে এলে ছেলে পালিয়ে যাবার চেস্টা করে। পরবর্তীতে স্থানীয় জনতা ছেলেকে আটক করে পুলিশ সোপর্দ করে। মৃত শাহাদাৎ হোসেনের বাড়িতে এলাকার সাধারণ মানুষের ভীড় জমেছে। এমন ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছেলের এলোপাথাড়ি কোদালের আঘাতে বাবার মৃত্যু   

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫