ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জনকণ্ঠর সিনিয়র সাংবাদিক বিনয় ভূষণ আর নেই

নূরুজ্জামান, পাথরঘাটা (বরগুনা)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৮ বার পঠিত
নূরুজ্জামান, পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিনয় ভূষণ (খোকন কর্মকার) আর নেই। তাঁর মৃত্যুতে পাথরঘাটার সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনি আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর আলী আজগর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম বিনয় ভূষণ পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত লক্ষী কর্মকারের সন্তান। তিনি জন্মগ্রহণ করেন ২১ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
দীর্ঘ সময় ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি পাথরঘাটার গণমাধ্যম অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন ও নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। পাশাপাশি একজন সফল ও সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।
তার মৃত্যুতে পাথরঘাটার স্বর্ণকার ব্যবসায়ীরা গভীরভাবে শোকাহত হয়ে সম্মান প্রদর্শনস্বরূপ দোকানপাট বন্ধ রাখেন। একই সঙ্গে সাংবাদিক মহল, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে গভীর বেদনা।
পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
মরহুম বিনয় ভূষণের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

জনকণ্ঠর সিনিয়র সাংবাদিক বিনয় ভূষণ আর নেই

সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬