ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
জনগনের ভালোবাসা নিয়ে বিএনপিই ক্ষমতায় আসবে এবং তারেক রহমান আপনাদের পাশে থাকবে- খোকন তালুকদার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৭ বার পঠিত

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
বিএনপির নির্বাহী কমিটির সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন জনগনের ভালোবাসা নিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধান মন্ত্রী হয়ে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়া-মহল্লায় ঘুরে ভোট চাইছেন আর কেন্দ্রীয় নেতারা বলছেন পিআর ছাড়া কোন ভোট আমরা হতে দেবোনা, আপনাদের এসব অভিনয় বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ জানে আপনারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, বিএনপিকে আরো শক্তিশালী,বেগবান এবং জয়ী করার লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন। সেই নির্বাচনের ভোট যুদ্ধে হনগনের ভোটে আমরা অবশ্যই জয়ী হবো ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিস্টদের মতো দিনের ভোট রাতে করতে চাইনা, কারো হাত থেকে ব্যালট ছিনিয়ে নিতে চাইনা এবং সেই রকম নির্বাচিত নেতাও আমরা হতে চাইনা।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রাসেদুজ্জামান খান রাসেল, পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান, জেলা যুবদলের যুগ্মআহবায়ক মোঃ শাহিন মৃধা, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।
আরও পড়ুন:


















