ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ব্যতিক্রমধর্মী নীরব প্রতিবাদ

জয়পুরহাট প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৯১ বার পঠিত

জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক ব্যতিক্রমধর্মী ও শান্তিপূর্ণ নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিমের সমর্থকরা অংশগ্রহণ করেন।
নীরব এই প্রতিবাদে জয়পুরহাট শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কোনো স্লোগান বা উচ্চবাচ্য না করে মোমবাতি জ্বালিয়ে তাঁদের দাবি ও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে তুলে ধরেন।
প্রতিবাদকারীরা জানান, জয়পুরহাট-১ আসনে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে এবং তৃণমূলের প্রত্যাশা পূরণে মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি। তাঁদের মতে, ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্বকে সামনে আনলে আগামী দিনে দল আরও শক্ত অবস্থানে যেতে পারবে।
কর্মসূচি চলাকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও শৃঙ্খলাপূর্ণ। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন:




















