ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বগুড়া-৬ আসন

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নির্বাচনী গণসংযোগ

সাদিকুল ইসলাম সাদিক,বগুড়া 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত
সাদিকুল ইসলাম সাদিক,বগুড়া : বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। দেশনায়ক তারেক রহমানের বিজয় নিশ্চিত করতে এবং ধানের শীষের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভোটারদের বাড়ি, বাড়ি গিয়ে নির্বাচনী লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী বিভাগীয় মুক্তিযুদ্ধ প্রজন্মের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম নেতা সিহাব-এর সরাসরি নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এবং রাজশাহী বিভাগীয় মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য আলী আরমান খান সিহাব, সদর উপজেলার নির্বাচনী কমিটি মুক্তিযুদ্ধের প্রজন্ম এর আহবায়ক রাফসান জানি, বগুড়া শহর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক অরিক রেজা, সদর মুক্তিযোদ্ধের প্রজন্মের যুগ্ম-আহবায়ক আপেল, আমিনুল এবং সাধারণ সদস্য তারেক, তূ্র্য , সাজ্জাদ, সিয়াম, আকাশ, ছাত্রনেতা সিফাত খান, মাহিম, তুষার, সাদিক, নুর সহ শতাধিক নেতাকর্মী।
গণসংযোগকালে সিহাব বলেন, বগুড়া হচ্ছে জাতীয়তাবাদী শক্তির দুর্গ এবং বিএনপির ঘাটি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে বগুড়া-৬ আসনের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। আমরা প্রতিটি ভোটারের কাছে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পাবে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারণা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়া-৬ আসন

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নির্বাচনী গণসংযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬