ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

জাতীয় পতাকা উঠে না সাব রেজিস্ট্রার অফিসে!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৬৫ বার পঠিত

জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বিধি অনুযায়ী ছুটির দিন ব্যতীত সব কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলনের রয়েছে সরকারি নির্দেশনা। নিয়ম থাকলেও তা সঠিকভাবে পালন করা হচ্ছে না অনেক সরকারী অফিসে। এতে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বগুড়ার আদমদীঘি সাব-রেজিস্ট্রার অফিসে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছে অফিস কার্যক্রম। এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলেছে দাফতরিক কার্যক্রম। ওইদিন একাধিকবার অফিস চত্বরে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

সেইদিন দুপুরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ভবনটির প্রবেশ পথের ডান পাশেই জাতীয় পতাকা লাগানোর খুঁটি থাকলেও তাতে পতাকা নেই। পতাকা উত্তোলনের খুঁটি এবং দড়িতে বেড়ে উঠছে জঙ্গলের লতাগাছ। এতে বোঝা যাচ্ছে অনেক দিন ধরেই পতাকা তোলা হয়নি।

গত বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিস্ট্রার অফিসে আসেন স্থানীয় বাসিন্দা আহসান হাবীব। তিনি জানান, ‘জমি রেজিস্ট্রির কাজে এসেছি। এসে দেখি অফিসের পতাকার খুঁটি ফাঁকা। এই দৃশ্য দেখে কিছুটা থমকে গিয়েছিলাম। ভাবছিলাম, আজ হয়তো অফিস বন্ধ। পরে দেখছি সব ঠিকঠাক রয়েছে। অফিস চলছে। সাব-রেজিস্ট্রারসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত রয়েছেন। কিন্তু তারা জাতীয় পতাকা উত্তোলন করেননি।’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এখানকার কর্মকর্তা-কর্মচারীরা সেবাগ্রহীতার কাছ থেকে উৎকোচ নিতে ভুল করেন না। কিন্তু জাতীয় পতাকা উঠাতে ভুলে যান। এটা দুঃখজনক।’

গোলাম রব্বানী নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, ‘আমি জমির একটি কাগজের জন্য রেজিস্ট্রি অফিসে এসেছি। দেখলাম, এই অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এটা দেখে অস্বস্তি লাগছে। এখানে পতাকা লাগানোর খুঁটি আছে।কিন্তু নেই জাতীয় পতাকা।’

এব্যাপারে জানতে চাইলে আদমদীঘি সাব-রেজিস্টার মুদাচ্ছির হাসান বলেন, ‘পতাকা উঠানো আমার কাজ নয়। যার দায়িত্ব, তিনি হয়তো ভুলে গেছেন। কারন এর আগেও এমন ঘটনা ঘটেছিলো। কেন পতাকা উত্তোলন করা হয়নি, এবিষয়ে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নেবো বলেও জানান তিনি।’

আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা বলেন, ‘বিষয়টি জানা ছিলো না আমার। ঘটনাটি খুবই দুঃখজনক। দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

জাতীয় পতাকা উঠে না সাব রেজিস্ট্রার অফিসে!

সর্বশেষ পরিমার্জন: ০৯:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫